স্বাগতম
"বিসমিল্লাহির রাহমানির রাহিম”
ঐতিহ্যবাহী কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল এর বিজ্ঞ সহকর্মীবৃন্দ, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ অভিভাবক মন্ডলী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি থাকল আমার সালাম ও শুভেচ্ছা।
বাংলাদেশের সর্ব দক্ষিণে পটুয়াখালী জেলার সাগর কন্যা কুয়াকাটা কোলঘেষে পায়রা বন্দর ও ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সন্নিকটে কলাপাড়া উপজেলার প্রাণকেন্দ্রে সম্পূর্ণ ব্যক্তির মালিকানায় ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুলটি। সুনাগরিক , দেশপ্রেমিক ও সুন্দর মানুষ তৈরীর প্রত্যাশা নিয়ে নবীন উদ্যোক্তা মরহুম কাছেম আলী খানের সুযোগ্য পুত্র জনাব মোঃ ইব্রাহিম খান (এম. এ) খেপুপাড়ার কতিপয় গুণীজন ও শিক্ষানুরাগীদের পরামর্শ নিয়ে নিজস্ব অর্থায়নে বিদ্যালয়টি স্থাপন করেন। বিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়েছিল একটি ভাড়া বাড়িতে। শুরুতেই স্কুলটির ছাত্র সংখ্যা ছিল নেহায়েত কম। শিক্ষক ছিল মাত্র ৭ জন। প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়ের সভাপতি পদে অধিষ্ঠিত আছেন সাবেক পৌর মেয়র কলাপাড়া ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। বহু চড়াই-উতরাই এর মধ্য দিয়ে সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সাধনার বলে মাত্র কয়েক বছরের মধ্যেই বিদ্যালয় মঞ্জুরী কমিটির ১৫ তম সভার সিদ্ধান্ত মোতাবেক ও চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল মহোদয়ের নির্দেশক্রমে ২০২৩ সালে বিদ্যালয়টি পূর্ণতা লাভ করে।
গৌরবের বিষয়ে অতি অল্প সময়ের মধ্যেই বিদ্যালয়টি এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। এখানে উল্লেখ্য যে, স্মার্ট বাংলাদেশ নির্মাণে আধুনিক বিশ্বের ছন্দে তাল মিলিয়ে ওয়েবসাইট তৈরির মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তার আপন পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরেছে।
সম্মানিত অভিভাবক ও শিক্ষানুরাগীবৃন্দ, এবার আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলতে চাই। আপনাদের সন্তান আপনার মূল্যবান সম্পদ, তাই ওদের প্রতি খেয়াল রাখুন। ওদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করুন।
নিম্নোক্ত বিষয়গুলির প্রতি খেয়াল রাখলে আপনি আমি সহ সবাই উপকৃত হব।
*আপনার সন্তান নিয়মিত স্কুলে যায় কিনা এবং ঠিক সময় বাসায় ফিরলো কিনা লক্ষ্য রাখবেন।*আপনার সন্তানকে মোবাইল ব্যবহারে নিরুৎসাহিত করুন।*স্কুল ড্রেস পরিধানে উৎসাহিত করুন।*বিদ্যালয়ের নিয়মানুযায়ী মাথার চুল কাটলো কিনা সে ব্যাপারে লক্ষ্য রাখুন ।*শ্রেণি শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের সাথে যোগাযোগ রাখুন।*আপনার সন্তানের বন্ধুকে আপনি চিনে নিবেন।*প্রয়োজনের অতিরিক্ত টাকা দিয়ে আপনার সন্তানকে নষ্ট করবেন না।*সৎকর্ম ও সত্য কথা বলতে শিখাবেন।*স্ব স্ব ধর্ম পালনে উৎসাহিত করুন।
মনে রাখবেন আপনার সন্তানকে উপযুক্ত করে গড়ে তোলার পিছনে আপনার ভূমিকা অপরিসীম।
শুভেচ্ছান্তে
মোঃ আবদুল হাফিজ
প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক
কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল
মোবাইলঃ 01721412625
সম্মানিত শিক্ষকবৃন্দ
সর্বশেষ নোটিশসমূহ
গুরুত্বপূর্ণ ফরমসমূহ
জরুরি হটলাইন















