স্বাগতম
 আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন এবং খোজ রাখবেন পথে কোথাও আড্ডা দেয় কিনা।  অবিভাবকদের প্রতি অনুরোধ আপনি যেকোন সময় বিদ্যালয়ে আসবেন এবং শ্রেনি শিক্ষকের সাথে কথা বলে সন্তানের খোঁজখবর নিবেন ।  প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।  স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দিবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয়, তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
জনাব মোঃ ইব্রাহিম খান সম্মানিত প্রধান শিক্ষকের বাণী
বাণী
কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল
কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল
কলাপাড়া, পটুয়াখালী

 "বিসমিল্লাহির রাহমানির রাহিম”

কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল এর সকল শিক্ষক-শিক্ষিকাগণ ও সর্বশ্রেণির কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও সম্মানিত অভিভাবক সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল প্রাণঢালা দোয়া ও ভালোবাসা।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্মৃতি বিজড়িত প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল কলাপাড়ার একটি স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান।

বর্তমানে সুশৃঙ্খল সুনাগরিক তৈরীর একটি বিদ্যাপীঠ হিসেবে এই প্রতিষ্ঠানটি এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশের হাত ধরে স্মার্ট বাংলাদেশ নির্মানে চলমান বিশ্বের ছন্দে তাল মিলিয়ে ওয়েবসাইট তৈরীর মধ্য দিয়ে বিদ্যালয়টি তার আপন পরিচয়ে বিশ্ব সভায় তুলে ধরেছে।

সময় উপযোগী বিজ্ঞানমনস্ক জাতি গঠনের প্রত্যয়দ্বীপ্ত এই সূচনাকে আমি স্বাগত জানাই। তথ্য-প্রযুক্তির পথে এ নবযাত্রায় কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল এর শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক/অভিভাবিকা, ছাত্র-ছাত্রী, পরিচালনা পর্ষদ ও কর্মচারীসহ সকলের জন্য রইলো শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র-ছাত্রীরা দেশের সেবায় আত্মনিয়োগ করে দেশ ও জতির উন্নয়ন সাধন করবে এটাই প্রত্যাশা।

আপনাদের সন্তানদের প্রতি নজর দেন, নিয়মিত খোঁজখবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করেন। সাথে  নিম্নোক্ত ১৪টি বিষয় খেয়াল রাখবেন -

১. সে কখন স্কুল/কলেজে যায়।
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে। 
৩. স্কুল আসার সময় মোবাইল ফোন  নিয়ে আসে কি না, সাথে ব্লুটুথ ইয়ার ফোন।
৪. স্কুল ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না, এমনকি কোন জার্সি পরে আসে কি না।
৫. মাথার চুল স্বাভাবিক আছে কি না।
৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৭. মাঝে মধ্যে স্কুল/কলেজে আসবেন তাকে না জানিয়ে।
৮. শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন।
৯. কার সাথে মিশতেছে জানতে চেষ্টা করুন।
১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ ও মানিব্যাগ (যদি থাকে) চেক করুন।
১২. স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দিবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয়, তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুল/কলেজে পাঠাবেন। 
১৪. যেকোনো সমস্যা সম্পর্কে  জানতে চাইলে, সম্ভব হলে শ্রেণি শিক্ষক বা প্রধান শিক্ষক বা অধ্যক্ষ এর সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।

সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে। 

ধন্যবাদ

মোঃ আবদুল হাফিজ
প্রধান শিক্ষক
কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল
মোবাইলঃ ০১৭২১-৪১২৬২৫